We’ve got you covered! Here are answers to the most common questions for new and experienced sellers.
How do I become a seller on BDDokaan?
Sign up for free, create your store profile, and start listing your products instantly.
Are there any commissions or fees?
Zero Commission! List your products and sell freely — we don’t take any commission from new sellers.
Pricing Plans
Plan
Price
Features
Description
Starter Plan
৳500 / month
Add up to 200 simple products
Perfect for small businesses starting to sell online.
Growth Plan
৳2,900 / 6 month
Add up to 200 simple products
Ideal for growing stores looking to expand their product catalog.
Business Plan
৳1,500 / month
Add unlimited products (Simple + Variable)
Great for established businesses with multiple product variations.
Elite Plan
৳8,500 / 6 month
Add unlimited products (Simple + Variable)
For large-scale sellers wanting maximum flexibility and growth.
How fast can I upload products?
You can upload products in just a few minutes — simply add images, price, and description.
Can I create a custom brand profile?
Yes! Customize your store with logo, banner, and brand story to build trust with customers.
How do I reach more customers?
BDDokaan connects you to millions of customers nationwide, instantly expanding your reach.
Boost your visibility even further with promotions on Facebook, Google, Instagram, Pinterest, and more, and easily share your products to attract more buyers.
কিভাবে শুরু করবেন?
মাত্র কয়েকটি সহজ ধাপে BDDokaan এ আপনার পণ্য বিক্রি শুরু করুন
১
অ্যাকাউন্ট তৈরি করুন
আপনার মোবাইল নম্বর এবং কিছু মৌলিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। মাত্র ৫ মিনিটে সম্পন্ন হবে।
২
পণ্য যোগ করুন
আমাদের সহজ ড্যাশবোর্ড থেকে পণ্যের ছবি, বিবরণ এবং মূল্য যোগ করুন। একসাথে অনেক পণ্য আপলোড করতে পারেন।
৩
অ্যাকাউন্ট তৈরি করুন
আপনার মোবাইল নম্বর এবং কিছু মৌলিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। মাত্র ৫ মিনিটে সম্পন্ন হবে।
প্রশ্নের উত্তর
বিক্রেতা অ্যাকাউন্ট তৈরি (Create a Seller Account)
প্রথমেই, Bddokaan য়ে একটি বিক্রেতা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটি আপনার ব্যবসার মূল প্রবেশদ্বার।
রেজিস্ট্রেশন ফর্ম পূরণ: আমাদের বিক্রেতা রেজিস্ট্রেশন পেইজে গিয়ে আপনার নাম, ই-মেইল, মোবাইল নম্বর এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ফর্মটি পূরণ করুন।
ব্যক্তিগত তথ্য: আপনার ব্যবসা ও ব্যক্তিগত তথ্য (যেমন: জাতীয় পরিচয়পত্রের নম্বর, ঠিকানা) সঠিকভাবে দিন। এটি আপনার পরিচয় নিশ্চিত করবে।
ব্যবসায়িক তথ্য: আপনার দোকানের নাম (Shop Name) এবং ব্যবসার ধরন (Category) নির্বাচন করুন। দোকানের নামটি এমন হওয়া উচিত যা ক্রেতাদের কাছে সহজে পরিচিত হয়।
ড্যাশবোর্ড সেটআপ (Dashboard Setup)
অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, আপনি আপনার Seller Dashboard-এ প্রবেশ করতে পারবেন। এটি আপনার দোকানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।
দোকানের প্রোফাইল: আপনার দোকানের প্রোফাইল সম্পূর্ণ করুন। এতে দোকানের লোগো, একটি সংক্ষিপ্ত বর্ণনা এবং যোগাযোগের তথ্য যুক্ত করুন। একটি পেশাদার প্রোফাইল ক্রেতাদের বিশ্বাস বাড়াতে সাহায্য করে।
পণ্য আপলোড ও তালিকা তৈরি (Product Upload & Listing)
আপনার ড্যাশবোর্ড সেটআপ করার পর, এখন সময় আপনার পণ্যগুলো আপলোড করার।
পণ্যের ছবি: প্রতিটি পণ্যের জন্য মানসম্মত ও স্পষ্ট ছবি আপলোড করুন। একাধিক কোণ থেকে তোলা ছবি ক্রেতাকে পণ্য সম্পর্কে ভালো ধারণা দেয়।
পণ্যের বর্ণনা:
পণ্যের নাম (Product Title): একটি আকর্ষণীয় ও সুস্পষ্ট নাম দিন, যেমন: “Samsung Galaxy A54 5G Smartphone – 8GB/128GB – Awesome Black”। এতে পণ্যের ব্র্যান্ড, মডেল এবং প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন।
বিস্তারিত বর্ণনা (Detailed Description): পণ্যের প্রধান বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা এবং স্পেসিফিকেশনগুলো বিস্তারিতভাবে লিখুন। চেষ্টা করুন বাংলা ও ইংরেজি মিশিয়ে লিখতে, যা আমাদের দেশের ক্রেতাদের জন্য সহজ।
মূল্য নির্ধারণ (Pricing): প্রতিযোগিতামূলক বাজার বিবেচনা করে আপনার পণ্যের দাম নির্ধারণ করুন।
অর্ডার ও ডেলিভারি ব্যবস্থাপনা (Order & Delivery Management)
ধাপ ১: অর্ডার গ্রহণ এবং প্রস্তুতি (Receive and Prepare the Order)
অর্ডার নোটিফিকেশন: যখন কোনো ক্রেতা আপনার পণ্য অর্ডার করবেন, তখন আপনি আপনার Seller Dashboard-এ একটি নোটিফিকেশন পাবেন।
অর্ডার নিশ্চিতকরণ: আপনি ড্যাশবোর্ডে অর্ডারটি গ্রহণ (Accept) করবেন এবং পণ্যের ইনভেন্টরি স্টক থেকে বাদ দেবেন।
পণ্য প্যাকেজিং: পণ্যটি নিরাপদে প্যাকেজ করুন। প্যাকেজিং-এর ওপর অবশ্যই ক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং অর্ডার আইডি স্পষ্টভাবে লিখে দিন। এই তথ্যগুলো আপনি ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন।
ধাপ ২: কুরিয়ার সার্ভিস নির্বাচন ও শিপিং (Select Courier and Ship)
নিজস্ব কুরিয়ার সার্ভিস: আপনার পছন্দের কুরিয়ার সার্ভিস (যেমন: সুন্দরবন, এস.এ. পরিবহন, রেডেক্স, ই-কুরিয়ার ইত্যাদি) ব্যবহার করে পণ্যটি ডেলিভারি করুন।
ট্র্যাকিং আইডি যোগ করা: পণ্যটি কুরিয়ারে জমা দেওয়ার পর, কুরিয়ার সার্ভিস থেকে পাওয়া ট্র্যাকিং আইডিটি আপনার ড্যাশবোর্ডে আপডেট করুন। এটি ক্রেতাকে তার পণ্যের অবস্থান ট্র্যাক করতে সাহায্য করবে।
ধাপ ৩: পেমেন্ট এবং ট্র্যাকিং (Payment and Tracking)
ক্যাশ অন ডেলিভারি (COD): যদি ক্রেতা ক্যাশ অন ডেলিভারি (COD) বেছে নেন, তাহলে কুরিয়ার সার্ভিস আপনার হয়ে ক্রেতার কাছ থেকে পণ্যের মূল্য সংগ্রহ করবে।
পেমেন্ট সংগ্রহ: কুরিয়ার সার্ভিস থেকে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে, আপনার ড্যাশবোর্ডে ‘Paid’ অপশনটি আপডেট করুন। যদি পেমেন্ট আমাদের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আমরাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব।
ক্রেতাকে অবহিত করা: ড্যাশবোর্ডের মাধ্যমে ক্রেতাকে তার পণ্যের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দিন। যেমন: “Your order has been shipped” এবং “Your order is out for delivery”
বিক্রেতার সুবিধা (Benefits for the Seller)
পূর্ণ নিয়ন্ত্রণ: আপনার নিজের ডেলিভারি চ্যানেল থাকায় ডেলিভারির সময় এবং খরচ আপনার নিয়ন্ত্রণে থাকবে।
বিশ্বস্ত কুরিয়ার পার্টনার: আপনি আপনার দীর্ঘদিনের বিশ্বস্ত কুরিয়ার পার্টনার ব্যবহার করতে পারবেন।
পণ্যের নিরাপত্তা: প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে আপনার পণ্যের ওপর সরাসরি নজর রাখার সুযোগ থাকবে।
বিক্রয় বৃদ্ধি এবং প্রচার (Growing Sales & Promotion)
বিক্রি বাড়াতে আমাদের কিছু বিশেষ কৌশল ব্যবহার করতে পারেন:
প্রচারমূলক অফার: ফ্ল্যাশ সেল, কুপন বা ডিসকাউন্ট অফার চালু করুন।
ক্রেতার সাথে যোগাযোগ: ভালো সার্ভিস প্রদান এবং ক্রেতার প্রশ্নের দ্রুত উত্তর দিন।
পর্যালোচনা (Reviews): ক্রেতাদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেতে উৎসাহিত করুন। ভালো রিভিউ আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
ডেলিভারি / সেলার
বাংলাদেশের যেকোনো যায়গা থেকে আপনার পন্য বিক্রি করতে পারবেন - bddokaan য়ে